• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৮:২৩ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

লাইফ সাপোর্টে থাকা ইবি শিক্ষার্থীর শিশু সন্তানকে বাঁচানোর আকুতি

৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

লাইফ সাপোর্টে থাকা ইবি শিক্ষার্থীর শিশু সন্তানকে বাঁচানোর আকুতি

ইবি প্রতিনিধি: নিউমোনিয়াজনিত ফুসফুসের সংক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তানজিনার শিশু-সন্তান তাহনান। শিশুটির দুই মাস ধরে চিকিৎসায় প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতাল, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। দীর্ঘমেয়াদী এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এই পরিস্থিতিতে তানজিনার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারটি।

Ad

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই মাসেরও বেশি সময় ধরে শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ইতোমধ্যে চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের প্রয়োজন, যা বহন করা সাধারণ এক শিক্ষার্থীর পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

Ad
Ad

সহপাঠীরা জানান, ‘আমাদের সহপাঠী আজ চরম অসহায়ত্বের মধ্য দিয়ে যাচ্ছে। বছরখানেক আগে তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তার নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে আমরা সবার একটু একটু সহযোগিতা ও দোয়া চাইছি।’

এ বিষয়ে শিশুটির মা তানজিনা বলেন, ‘বাচ্চাটির শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আমার সন্তানকে বাঁচানোর সহযোগিতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

আর্থিক সহযোগিতা পাঠাতে এবং বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করা যাবে:

বিকাশ/নগদ (পার্সোনাল): 01516018567 (তানজিনা) 
অগ্রণী ব্যাংক পিএলসি); ব্যাংক হিসাব নম্বর ((A/C):  0200016283846
(জান্নাতুল ফেরদৌস তানজিনা)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৫:২৯



Follow Us