• ঢাকা
  • |
  • রবিবার ৭ই চৈত্র ১৪৩২ রাত ০১:০৬:০৮ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০১:০৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩১.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

১০ ডিসেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭২২৪ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার।

Ad

এর আগে গত ১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,৫১০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
২১ মার্চ ২০২৬ রাত ১০:১২:১২

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
২১ মার্চ ২০২৬ রাত ১০:০৩:৫৮





ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৫৬





Follow Us