• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪০:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সংকট উত্তরণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই: আলী রীয়াজ

৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৪:৫৯

সংকট উত্তরণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: দেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই অবস্থা থেকে ফিরে আসতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

Ad

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব।

Ad
Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই অন্তর্বর্তী সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

সভায় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং গণভোট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে জনগণের মতামতের প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় গণভোট বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪







Follow Us