• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৯:৩৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে অভিযানে ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৮:১৮

সিদ্ধিরগঞ্জে অভিযানে ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন মাদক কারবারি ও ৪ জন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Ad

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত থানা এলাকার বিহারী ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ আজিবপুর সোনামিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় অভিযান চালানো হয়।

Ad
Ad

অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৮ জন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া বার্মা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ‘মলম পার্টি’র সঙ্গে জড়িত ৪ নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বারিক জানান গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও ছিনতাইবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২



Follow Us