• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২০:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।২ জানুয়ারি সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।এর আগে, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৮ দশমিক ২ বিলিয়ন ডলার।প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।এদিকে, ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে চলতি অর্থবছরে কেনা হয়েছে ৪১৫ কোটি ডলার।