• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:২৮:৫৮ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

৪ জুলাই ২০২৬ রাত ০৮:২৭:২৯

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাফে ট্রাক্টর ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৪ জুলাই শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর ইটভাটা সংলগ্ন সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন স্থানীয় একটি সমবায় সমিতিতে চাকরি করতো। শনিবার দুপুরে কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাফেট্রাক্টর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আহত অবস্থায় আপন মিয়াকে হাসপাতালে পাঠানো হলেও পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাফে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us