• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ রাত ১০:৩৭:২৩ (16-Jun-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ইথিওপিয়ায় পাহাড়ি রাস্তায় বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।১৫ জুন  সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইথিওপিয়ার ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করেছিল বাসটি। পথে কম্বোলচা টাউন এলাকার একটি পাহাড়ি ও বাঁকানো সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায়।স্থানীয় পুলিশ বিভাগ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল অতিরিক্ত যাত্রীবোঝাই এবং দুর্গম পাহাড়ি পথ দিয়ে চলাচল করছিল। দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সহায়তা না থাকায় আহতদের সাধারণ যানবাহনে করে হাসপাতালে নেওয়া হয়। এতে অনেক গুরুতর আহত ব্যক্তিকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, ফলে তাদের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে সংশ্লিষ্ট সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।উল্লেখ্য, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৬৬ জন নিহত হয়েছিলেন।