কুমিল্লায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২৯ এপ্রিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি টহল দল উত্তর সূর্যনগর এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি চালান পাওয়া যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।