• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:২৭:২৭ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০১:৩১

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩০ জানুয়ারি শুক্রবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন আনন্দপুর বিওপি এলাকার সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ শাড়ির আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৭২ হাজার টাকা।

এ বিষয়ে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ শাড়িগুলো বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেতা জাহের আলভী কারাগারে
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:০৭:৫১



Follow Us