• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:৫৬:২৫ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১২:২২

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে।

১৫ ফেব্রুয়ারি রোববার ভোর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

Ad
Ad

বিজিবি জানিয়েছে, রোববার গভীর রাতে বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় প্রায় ৫৯,৮০,০০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করে।

Ad

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর। এই সফল অভিযানের জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us