• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩২:১০ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫২:০৬

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে যাতে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেতা জাহের আলভী কারাগারে
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:০৭:৫১



Follow Us