• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৮:২০:৪৪ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে দুই শিশু।১৮ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শিশুরা হলো- রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪-৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং ডুবুরি ইউনিট।নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।