• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০১:০৪:২৭ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ

১৫ মার্চ ২০২৬ সকাল ১১:১৮:২৫

বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ১৪ মার্চ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ।

নিখোঁজ নববধূ জয়া দাস (২০) জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে।

Ad
Ad

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়া দাসের সঙ্গে জামালগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদার (২৬)-এর বিয়ে হয় ১১ দিন আগে। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের জামাই পাড়ায় বরের কাকার বাড়িতে বেড়াতে আসেন।

Ad

সেখান থেকে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার জানান, ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে তার স্ত্রী বাসা থেকে বের হন, তবে পরে তিনি আর বাসায় ফেরেননি।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২





Follow Us