• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:৩১:০১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার

২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৩:০৭

সাভারে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের বিরুলিয়া থেকে অটোচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Ad

১ ডিসেম্বর সোমবার বিকেলে আমিন মোহাম্মদ টাউনের সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন (১৫) অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজ মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানার সুমন (২৫) পিতা বাচ্চুকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আসামি সুমন মিলনকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করে। কঙ্কাল উদ্ধারের পরেই আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে।

সাভার মডেল থানায় থানার উপপরিদর্শক ওহাব মিয়া বলেন, সোমবার বিকেলে বিরুলিয়ায় আশুলিয়া মডেল টাউনের ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি ফরেনসিক তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us