• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২০:৪৬ (06-May-2026)
  • - ৩৩° সে:
আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনা পৌরশহরে আবাসিক লাকী হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধারকরেছে পুলিশ।৫ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের নন্দন গলি আবাসিক লাকী হোটেল থেকে এ মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে আবাসিক হোটেল চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাকি হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেন।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। হোটেল সূত্রেও ওই নারীর কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।এই ঘটনার পর থেকে হোটেল কর্তৃপক্ষ পলাতক রয়েছে বলে জানান ওসি।