• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪৮:০২

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়া থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৫ এপ্রিল শুক্রবার বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, আজ বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানার পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর মরদেহ পোশাক কারখানার পেছনে ফেলে রেখে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us