• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১০:২৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১ মে ২০২৫ বিকাল ০৪:২৮:০৩

বুড়িগঙ্গায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল একটি প্রিন্টের মেক্সি ও সেলোয়ার। মরদেহটি ফুলেফেঁপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন বুঝা যায়নি।

Ad

১ মে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ৭নং ওয়ার্ড ব্রাহ্মণকিত্তা খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুক্তার হোসেন জানান, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে মরদেহটি অন্তত ৪-৫ দিন ধরে পানিতে  রয়েছে। তাই একেবারে ফুলেফেঁপে যাওয়ায় মরদেহের পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us