• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১১:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪০:৫৪

কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

আজ ৮ নভেম্বর শনিবার সকালে ওই উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহে আঘাতোর কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই নারী মানসিক প্রতিবন্ধী। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us