মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।৫ জুন শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, পূরবী সুপার মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঠিক কোন দোকানে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সূত্র: কালবেলা