মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধার মানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
৬ মার্চ শুক্রবার দুপুরে মন্ত্রীর ব্যক্তিগত আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


গতকাল সকালে বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ এবং আরও ৮টি দোকান আংশিকভাবে পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে বাজারের প্রায় সব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে দোকানগুলোতে বাড়তি মালামাল থাকায় ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে। বাজার বণিক সমিতি প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসন এবং সহায়তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মন্ত্রীর মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পাশে থাকার আহ্বান জানিয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল বাতেন মিয়া, আবদুল হক মোল্লা, হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপো, জাহিদুর রহমান তুষার, আলতাব হোসেন, শামসুল আলম খান, এবং সদস্য আশরাফুল ইসলাম সুমন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available