• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২৮:১৭ (25-May-2026)
  • - ৩৩° সে:

মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

২৫ মে ২০২৬ সকাল ০৭:৫২:১৯

মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সময় টিভির অনলাইন প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ মে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়াগামী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। এতে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
২৫ মে ২০২৬ দুপুর ০১:২০:৩৫



Follow Us