• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩৭:০৭ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:২৫:২১

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় একটি জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ মার্চ বৃহস্পতিবার রাত প্রায় ১২টায় বন্দর উপজেলার কাইতাখালি কাঠপট্টি এলাকায় মো. জসীমউদ্দিনের মালিকানাধীন ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’

Ad

তিনি আরও জানান, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিটও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও কমলো সোনার দাম
আবারও কমলো সোনার দাম
১৩ মার্চ ২০২৬ সকাল ১১:৩০:২৭







নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন
নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন
১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:২৫:২১




Follow Us