• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৭:৫০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০২:২৭

স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

১ জানুয়ারি বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ১৮ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায়ের এ মৌখিক পরীক্ষা শুরু হবে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষায় ১ হাজার ৩৬১ প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন ও উভয় ক্যাডারের প্রার্থী রয়েছেন ২৩৩ জন।

পরীক্ষার সময়সূচি ও স্থান
রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us