• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০১:৩০:২২ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল

১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট: ৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষার নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।২০ মে বুধবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন জটিলতার কারণে আরও সাতজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।পিএসসি জানিয়েছে, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারবেন।এর আগে ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে মোট ২ হাজার ৯৬৮ জন প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই তালিকা থেকে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হলো।