• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:২৯:১১ (04-May-2026)
  • - ৩৩° সে:
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।৭ এপ্রিল মঙ্গলবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে ২০২৪ সালের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।কমিশন জানায়, প্রকাশিত ফলাফল সাময়িক এবং পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।