• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৪:২৯ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

জাহাজে ইরানের হামলার পর পাল্টা বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২৭ জুন ২০২৬ সকাল ০৮:০৬:৩৭

জাহাজে ইরানের হামলার পর পাল্টা বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরান ‘বোকামিপূর্ণ’ পদক্ষেপ নিয়েছে। এর জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

২৫ জুন বৃহস্পতিবার একমুখী (ওয়ান-ওয়ে) আক্রমণকারী ড্রোন দিয়ে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তা উদ্বেগের কারণে ওই অঞ্চলে অবস্থানরত ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।

এর পরদিন ২৬ জুন শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ইরানের ড্রোন হামলার জবাব দেবে কি না যুক্তরাষ্ট্র। জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, ‘আপনারা দেখবেন।’

সেন্টকম তাদের বিবৃতিতে এই সামরিক অভিযানকে ড্রোন হামলার ‘জোরালো জবাব’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন’ যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতাকে ব্যাহত করেছে। অথচ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে।

এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহও ব্যাহত হয়।

পরবর্তীতে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকে সম্মত হয়, যার লক্ষ্য ছিল সংঘাত প্রশমিত করা। ওই সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য কোনো ধরনের ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে উল্লেখ করা হয়েছিল।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ইতিহাস গড়ে নকআউপ পর্বে কেপ ভার্দে
ইতিহাস গড়ে নকআউপ পর্বে কেপ ভার্দে
২৭ জুন ২০২৬ সকাল ০৮:৩২:৩৪

Follow Us