• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৫১:৩৬ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

রাতে ইসলামাবাদ পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল

২৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৪:৩৩

রাতে ইসলামাবাদ পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছেন।

২৪ এপ্রিল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছাবে বলে জানা গেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ পৌঁছাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে আলোচনা প্রক্রিয়া সহজ করতে মার্কিন লজিস্টিকস ও নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে বলে জানা গেছে।

কূটনৈতিক মহলের ধারণা, এই সফর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us