রাতে ইসলামাবাদ পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছেন।২৪ এপ্রিল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছাবে বলে জানা গেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ পৌঁছাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এদিকে আলোচনা প্রক্রিয়া সহজ করতে মার্কিন লজিস্টিকস ও নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে বলে জানা গেছে।কূটনৈতিক মহলের ধারণা, এই সফর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।