• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৮:৩৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

১৮ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৮:৩৪

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৭ এপ্রিল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পৃথক পোস্টে তিনি এ অবস্থান পরিষ্কার করেন।

Ad
Ad

ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালী এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।’

Ad

তিনি আরও বলেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদী। তার দাবি, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে চলমান সংঘাত পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১০ দিনের যুদ্ধবিরতির সময়কালে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিরাপদে এ পথ ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। সম্প্রতি ট্রাম্প এ ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র: রয়টার্স, এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪





Follow Us