কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, উপজেলার দখলকৃত সকল খালের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল উদ্ধার করে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর-সুরিচালা মকশবিল এবং ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালিয়া নদের শিমুলিয়াপাড়া খাল খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরও জানান, উল্লিখিত দুটি খাল খননে সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৬১০ টাকা। খালগুলো পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available