• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ রাত ১১:১২:০৯ (17-Jun-2026)
  • - ৩৩° সে:
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে ইউরোপের চার দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি—ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তুতি নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইউরোপের এই চার দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত সমঝোতা কার্যকর হলে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শর্ত অনুযায়ী অগ্রসর হলে তারা নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এই লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত।’এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি ‘সম্পন্ন হয়েছে’। একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, তার দেশের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।জানা গেছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে বলেন, চুক্তির আওতায় সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলও অন্তর্ভুক্ত।ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সোমবার রাত থেকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ থাকবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আরও বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা হবে, যেখানে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।অন্যদিকে, ইসরায়েল এই আলোচনায় অংশ নেয়নি বলে আগেই জানিয়েছে। তবে দেশটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।