• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৩৬:০৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে আরও ২৫০০ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন

১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:১৯:৩৯

মধ্যপ্রাচ্যে আরও ২৫০০ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট (এমইইউ) মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দ্রুত প্রতিক্রিয়াশীল এই ইউনিটে সাধারণত প্রায় আড়াই হাজার মেরিন ও নৌসেনা সদস্য থাকে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সৈন্যদেরকে ঠিক কোন ধরনের মিশনে ব্যবহার করা হবে কিংবা মধ্যপ্রাচ্যের কোন এলাকায় মোতায়েন করা হবে—সে বিষয়ে পেন্টাগন এখনো বিস্তারিত কিছু জানায়নি।

Ad
Ad

তবে সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ইউনিট সাধারণত বড় আকারের নাগরিক সরিয়ে নেওয়ার অভিযান (ইভাকুয়েশন) এবং উভচর অভিযানের মতো সংবেদনশীল মিশনে অংশ নেয়। উভচর অভিযানের ক্ষেত্রে জাহাজ থেকে উপকূলে সেনা, যানবাহন ও রসদ স্থানান্তর করা হয়। এর মধ্যে শত্রুর অবস্থানে আচমকা হামলা বা সরাসরি আক্রমণও থাকতে পারে।

Ad

উল্লেখ্য, এমইইউ একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ ইউনিট। এতে নিজস্ব স্থল যুদ্ধ বাহিনী এবং বিমান যুদ্ধ বাহিনী থাকে, যা ইউনিটটিকে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে অভিযান পরিচালনার সক্ষমতা দেয়। পাশাপাশি ইউনিটটির কিছু সদস্য বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত থাকে, যা তাদের উচ্চঝুঁকিপূর্ণ ও জটিল মিশন সম্পন্ন করতে সহায়তা করে।

যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে সংশ্লিষ্ট অঞ্চলে স্থলবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।

এর আগে মেরিন ইউনিট মোতায়েনের খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: সিএনএন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us