• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৩:৫৭ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে পাহাড় থেকে খাদে পড়লো বাস, নিহত ১৫

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৮:২১

আফগানিস্তানে পাহাড় থেকে খাদে পড়লো বাস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ৭ ফেব্রুয়ারি শনিবার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

Ad

প্রাদেশিক পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিনিবাসটি বাদাখশান প্রদেশের একটি দুর্গম সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাহাড়ের বাঁক ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

Ad
Ad

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। বাকি চারজন পুরুষ। পুলিশের একজন মুখপাত্র এই দুর্ঘটনার জন্য সড়কের বেহাল দশাকে প্রধানত দায়ী করেছেন। তিনি জানান, দীর্ঘদিনের যুদ্ধ ও সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

আফগানিস্তানে সড়ক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা এবং ট্রাফিক আইন মেনে না চলায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে হেরাত প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭৮ জনের প্রাণহানি ঘটেছিল, যা ছিল দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সড়ক ট্র্যাজেডি।

এছাড়া চালকের অসতর্কতায় রাজধানী কাবুলের কাছেও গত বছর একই মাসে ২৫ জন নিহত হন। পরপর এমন দুর্ঘটনা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০


কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩১:০৭


Follow Us