• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০২:৪৪:৫৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৯:৪১

ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার পরিচিত মুখ তিনু করিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Ad
Ad

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, কয়েক দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। সেদিন সকালেও স্বাভাবিক ছিলেন তিনু করিম, এমনকি ভোটও দেন। কিন্তু দুপুরের দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে সেখান থেকে আশ্চর্যজনকভাবে ফিরে এসে জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে যাত্রা শুরু। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানুসহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us