• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০১:৫৭:৫৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
মারা গেলেন অভিনেতা শামস সুমন

মারা গেলেন অভিনেতা শামস সুমন

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।১৭ মার্চ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।রাজশাহীর সন্তান শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি নাট্যজগতে যাত্রা শুরু করেন এবং ভরাট কণ্ঠ ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেন।ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায়ও অভিনয় করেন তিনি। তৌকির আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা-এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরে তিনি ‘বিদ্রোহী পদ্মা’ ও স্বপ্নপূরণসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জোনাকির আলো’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ ও ‘মন জানে না মনের ঠিকানা’।তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।