• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৮:৪১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

২৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৪০

সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে রিয়া মনি (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

Ad

২৬ নভেম্বর বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ।

Ad
Ad

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। প্রায় ৯ মাস আগে তার বিয়ে হয় আদিল হোসেনের সঙ্গে। এর আগে আদিলের আরেকটি বিয়ে ছিল বলে জানা গেছে। আদিল র‍্যাংকস কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত।

শ্রমিকরা জানান, সকালে স্ত্রী রিয়া মনির জন্য খাবার কিনতে বাইরে যান আদিল। এক ঘণ্টা পর ফিরে এসে তিনি রক্তাক্ত অবস্থায় রিয়া মনির নিথর দেহ রুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য আদিলকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০




Follow Us