• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৫:৪১ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ এক

২৯ জুন ২০২৬ সকাল ০৯:১৪:৩৪

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ এক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রধারী মুখোশধারী ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। এসময় বাড়ির এক বৃদ্ধাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা ধলেশ্বরী নদীপথে ট্রলারে পালিয়ে যায়।

২৮ জুন রোববার ভোরে ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রতিবেশী গিয়াস উদ্দিন (৪৮) এবং বাড়ির সদস্য বিউটি আক্তার (৬৫)।

ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ভোর রাতে ১৪ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাত ট্রলারে করে ধলেশ্বরী নদীপথে এসে তার বাড়িতে প্রবেশ করে। নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। একপর্যায়ে তার মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চাইলে ডাকাতরা তাকে মারধর করে।

তিনি আরও জানান, ডাকাতরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এসময় প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ে। একটি গুলি তার কাঁধে বিদ্ধ হয়। পরে ডাকাতরা ট্রলারে করে ধলেশ্বরী নদীপথে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গিয়াস উদ্দিনের কাঁধে বিদ্ধ শর্টগানের একটি বল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। মারধরে আহত বিউটি আক্তারকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথে ট্রলারে করে এসে একই পথে পালিয়েছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কমল সোনা ও রুপার দাম
কমল সোনা ও রুপার দাম
২৯ জুন ২০২৬ সকাল ১০:৩১:২২




Follow Us