• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১১:৪৮ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

কমল সোনা ও রুপার দাম

২৯ জুন ২০২৬ সকাল ১০:৩১:২২

কমল সোনা ও রুপার দাম

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় দেশের বাজারেও সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২৯ জুন সোমবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০ হাজার ৯৪০ টাকা প্রতি ভরি দরে।

রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৫ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি দরে বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘোষিত সোনার দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া অলঙ্কার কেনাবেচা ও পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১







Follow Us