ডেস্ক রিপোর্ট: উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
২৯ জুন সোমবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি আরও বাড়লে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তিনি জানান, আগামী তিন থেকে চার দিন নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available