• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪৭:৫৩ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের মোট রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার

২৯ জুন ২০২৬ দুপুর ০১:০৮:০৭

দেশের মোট রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

গতকাল ২৮ জুন রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬৩১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ তিন হাজার ১৭৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার।

গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার।

এর আগে গত ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।

গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। গত ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার।

গত ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার। এরও আগে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। অবশ্য ওইদিন এডিবির ১০০ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভে বড় পরিবর্তন আসে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১




Follow Us