নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
৩ এপ্রিল শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available