সুনামগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৪
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত জন আহত হয়েছেন।৪ মে সোমবার বিকেলে উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।