• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৬:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৮:৫২

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দুর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬


Follow Us