• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৪৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

‎ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহ পৌরসভার পবহাটি কলারহাটে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সেসময় টোটন মিয়া নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।‎‎২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টোটন ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। ‎‎আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটি কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়তরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান।‎‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত টিটোনকে  ঢাকায় রেফার করা হয়েছে।