• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৬:৪৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ভাঙারির দোকান ও দুটি ট্রাক পুড়ে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকার

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪১:২৩

শ্রীপুরে ভাঙারির দোকান ও দুটি ট্রাক পুড়ে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকার

গাজীপুর ​(শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের অবহেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগর হাওলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ভাঙারির দোকানসহ পাশে থাকা দুইটি ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের একটি ফিউজ থেকে আগুনের ফুলকি ছিটকে নিচে থাকা ভাঙারির দোকানে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে ও সেখানে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কে বেরিয়ে আসেন এবং নেভানোর চেষ্টা করেন।

​খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই দোকানের মালামাল এবং ট্রাক দুটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মতে, দোকানের মূল্যবান ভাঙারি মালপত্র এবং দুটি বড় ট্রাক পুড়ে যাওয়ার ফলে আনুমানিক ৫০ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

Ad

​এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনে ত্রুটি ও নিয়মিত তদারকির অভাবেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২



Follow Us