• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৬:৪৫:১১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।১৬ মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাটুল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁন। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।স্থানীয়রা জানান, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মো. ফুয়াদের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুত্বের মধ্যে আগুন পাশের মুদি দোকান, লাইব্রেরি ও কসমেটিকসের দোকানসহ ৬টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহূর্তেই ৬টি দোকানঘর পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।