• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের স্ত্রী-সন্তান নিহত

২৮ মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৫:০০

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের স্ত্রী-সন্তান নিহত

মিরপুর-ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

২৮ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোলচত্বরে বারখাদা ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮) কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আব্দুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে ট্রাকটি জব্দ করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us