• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:২০:০৩ (22-May-2026)
  • - ৩৩° সে:

হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: এমপি আজাদ

২২ মে ২০২৬ সকাল ০৮:২৪:৩৫

হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: এমপি আজাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘হত্যাকারী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

২১ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আড়াইহাজার উপজেলার বিনাইয়েরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নিহত বিএনপি নেতা ওসমান গণির জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, ২০ মে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে।

জানাজার পূর্বে বক্তব্যে এমপি আজাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে হবে। সন্দেহভাজনদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনার সময় তাদের অবস্থান নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।‘

ওসমান গণির জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। এসময় আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
২২ মে ২০২৬ সকাল ০৭:৫৭:৩০



Follow Us