স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। আর দল ঘোষণার সবচেয়ে বড় চমক অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার-এর প্রত্যাবর্তন।
৪০ বছর বয়সী এই গোলকিপার ইউরো ২০২৪-এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে এবার শুধু তাকে দলে ফেরানোই হয়নি, প্রধান কোচ জুলিয়ান নাগলসমান তাকে দলের এক নম্বর গোলকিপার হিসেবেও ঘোষণা দিয়েছেন।
২১ মে বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন নাগলসমান।
গত মাসেও নয়্যার জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। কিন্তু শেষ পর্যন্ত মত বদলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের একমাত্র সদস্য হিসেবে এবারও বিশ্বকাপে খেলবেন তিনি।
আসন্ন বিশ্বকাপে জার্মানির অধিনায়কত্ব করবেন জোশুয়া কিমিখ। সমালোচনা থাকলেও উইঙ্গার লেরয় সানে-কে রাখা হয়েছে দলে। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন জামাল মুসিয়ালা।
স্কোয়াডে আরও আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লেরয় সানে, নিকোলাস ভোল্টেমাড ও মাক্সিমিলিয়ান বায়ার।
সূত্র: বিবিসি, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available