• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১১:১০ (22-May-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে শিশু ধর্ষণ: অভিযুক্তকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

২২ মে ২০২৬ সকাল ০৯:৫২:২০

চট্টগ্রামে শিশু ধর্ষণ: অভিযুক্তকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তিকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় বিক্ষুব্ধ জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা উপস্থিত হয়।

পরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্ত ব্যক্তিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক এমদাদুল হক জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে র‍্যাবের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব সদস্যরা এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়দের বরাতে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানঘাটার একটি ভবনের সিঁড়িঘরে তিন বছরের শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।

পুলিশ সূত্র জানায়, পরে তাকে স্থানান্তরের চেষ্টা করলে জনতা বাধা দেয় এবং পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এর জবাবে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us